• .
  • .
  • .
  • .
  • .
  • .
  • .
  • .
  • .
  • বিমান সদর পরিদর্শন
  • .
  • .
  • .
  • .
  • .
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (ডিপি) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)

শাখাসমূহ

পরামর্শ শাখাঃ

বাংলাদেশ সেনাবাহিনী/বিমান বাহিনী/নৌবাহিনী-এর কেন্দ্রীয় ক্রয়সমূহ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত সংস্থা/প্রতিষ্ঠানের  ব্যবহার্য্য দ্রব্যাদিসমূহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড-এর কিছু সংরক্ষিত দ্রব্যসমূহ ক্রয়ের ক্ষেত্রে আর্থিক পরামর্শ প্রদান এ শাখার প্রধান কাজ। প্রতিরক্ষা ক্রয় কার্যক্রম সম্পাদনের জন্য ডিজিডিপি (প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর) কর্তৃক ক্রয় প্রস্তাব প্রণয়নপূর্বক এসএফসি (ডিপি) অফিসে আর্থিক পরামর্শের জন্য নথিপত্র প্রেরণ করা হয়।

ডিজিডিপি (স্টোর) শাখাঃ

বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক সামগ্রী, প্রকৌশল যন্ত্রপাতি, সিগন্যাল সরঞ্জাম,গলাবারুদ, মোটর ও আকাশযান, ঔষধ ও হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের বিল এ শাখা হতে নিষ্পত্তি করা হয়। স্থানীয় মুদ্রায় ক্রয়কৃত মালামালের বিল এবং বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত মালামালের ক্ষেত্রে এলসি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এ শাখার অন্যতম কাজ। এ শাখা হতে বাহিনী সদরের জি-২জি (G-2-G)বৈদেশিক ক্রয়ে আর্থিক পরামর্শ প্রদান এবং টিআর সমন্বয়, নিরাপত্তা জামানত সংরক্ষণ/অবমুক্তকরণ করা হয়। 

এএসসি (স্টোর) শাখাঃ

প্রাক্তন সিএমএ/ঢাকা অফিসের স্টোর সেকশনই বর্তমানে এসএফসি (ডিপি) কার্যালয়ের এএসসি (স্টোর) শাখা হিসেবে গঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট/ফরমেশনের সৈনিকদের দৈনন্দিন খাবারের চাহিদার বিপরীতে শুকনো ও তাজা রশদ সামগ্রী ক্রয়ের আর্থিক দাবী পরিশোধের কাজ এ শাখা কর্তৃক সম্পন্ন করা হয়।

এয়ার (স্টোর) শাখাঃ

বাংলাদেশ বিমান বাহিনীর বৈদেশিক ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এলসি প্রক্রিয়াকরণ, বাহিনী সদরের জি-২জি (G-2-G)বৈদেশিক ক্রয়ে আর্থিক পরামর্শ প্রদান করা এয়ার (স্টোর) শাখার প্রধান কাজ। 

এটাচী শাখাঃ

বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের ডিফেন্স উইং-এ কর্মরত সামরিক বাহিনীর সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক দাবী পরিশোধসহ এলপিসি (শেষ বেতন প্রত্যয়নপত্র) ইস্যু/প্রতিস্বাক্ষরকরণ, ডিএসওপি ফান্ডের কর্তনের সিডিউল প্রস্তুত/প্রেরণ সংক্রান্ত কার্যক্রম এটাচী শাখা হতে সম্পন্ন হয়।

রেকর্ড শাখাঃ 

ডাক গ্রহণ/বিতরণ, স্টেশনারী এবং প্রয়োজনীয় ফরমসমূহ সংগ্রহ/সংরক্ষণ/বিতরণ, পুরাতন রেকর্ড সংরক্ষণ, রেকর্ড সংক্রান্ত সাপ্তাহিক/মাসিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক এসএফসি মহোদয়ের নিকট উপস্থাপন এবং ম্যানুয়ালে বর্ণিত বিবিধ কাজ সম্পন্ন করতে হয়।

জি-১ শাখাঃ

এসএফসি (ডিপি) অফিসে কর্মরত কর্মচারীবৃন্দের (প্রযোজ্য ক্ষেত্রে) বেতন-ভাতা উতোলন ও বিতরণ, ক্যাশবুক রক্ষণাবেক্ষণ, বিবিধ খাতের খরচ নির্বাহ করা এবং খাতভিত্তিক হিসাব সংরক্ষণ করা, গাড়ি মেরামত সংক্রান্ত কাজ, গাড়ি চালকদের অধিকাল ভাতা পরিশোধ, জ্বালানী সংগ্রহ/বিল পরিশোধ, যানবাহন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ, টেলিফোন বিল পরিশোধ, এমইএস-এর সাথে প্রযোজ্য ক্ষেত্রে যোগাযোগ করা হয়। এছাড়াও অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আসবাবপত্র রক্ষণাবেক্ষণ করা এবং অফিসের প্রয়োজনে বিভিন্ন জিনিসপত্র বিধি মোতাবেক ক্রয় করা জি-১ শাখার প্রধান কাজ।

জি-২ শাখাঃ

কর্মকর্তা/কর্মচারীবৃন্দের বেতন-ভাতা সংক্রান্ত, বাজেট প্রস্তুত, জিপিএফ সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুত, গৃহ নির্মাণ/মোটর সাইকেল/মোটর কার/কম্পিউটার অগ্রিম সংক্রান্ত এবং এরিয়া এফসি (আর্মি) কুমিল্লা/এরিয়া এফসি (আর্মি) যশোরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দের উচ্চতর স্কেলে বেতন নির্ধারণ সংক্রান্ত কার্যক্রম, এলপিসি ইস্যু এবং ম্যানুয়ালে বর্ণিত অন্যান্য কাজ জি-২ শাখা হতে নিষ্পন্ন হয়ে থাকে। সকল কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি এর মাধ্যমে পরিশোধ করা হয়।

জি-৩ (প্রশাসন) শাখাঃ

অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মকর্তা/কর্মচারীবৃন্দের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) সম্পাদন/সংরক্ষণ, অভ্যন্তরীণ বদলী/পদায়ন, ইনহাউজ প্রশিক্ষণ ব্যবস্থা এবং সিজিডিএফ অফিসের চাহিদা মোতাবেক নির্ধারিত রিপোর্ট প্রেরণ করা জি-৩ শাখার অন্যতম কাজ। এছাড়াও সিএজি কার্যালয়ের মাসিক সভার কার্যবিবরণী প্রস্তুত করা, ১ম শ্রেণি (বিভাগীয় কর্মকর্তা) ও ২য় শ্রেণির কর্মকর্তাদের শৃঙ্খলামূলক কেইস-এর রিপোর্ট প্রেরণ, সিজিডিএফ কার্যালয়ে সংবিধিবদ্ধ অডিট আপত্তি নিষ্পত্তির শ্রেণিবিন্যাসকৃত ছক মোতাবেক ষান্মাসিক রিপোর্ট প্রেরণ করা হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ